![]()
Tarique Rahman বলেছেন, Bangladesh Nationalist Party সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ নির্মাণকাজে হাত দেবে।
বুধবার (২০ মে) Gazipur-এ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন,
“আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। … ডেলিভারি যদি কেউ করে থাকে, সেটা বিএনপিই করেছে।”
তিনি জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষ করে রাজশাহী অঞ্চলের পানি সংকট মোকাবিলায় পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানির প্রবাহ কমে যাচ্ছে। এজন্য বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ ও কৃষিতে ব্যবহার নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ প্রয়োজন।
Farakka Barrage প্রসঙ্গে তিনি বলেন, এর প্রভাবে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে এবং Sundarbans-সহ আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন গাছপালা ও প্রাণীর অস্তিত্বও হুমকির মুখে পড়ছে।
জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আগে মার্চ মাসেও শীত অনুভূত হতো, কিন্তু এখন আবহাওয়ার ধরন বদলে গেছে। তিনি বন উজাড় ও নগরায়ণকে পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হিসেবে উল্লেখ করেন।
Cox’s Bazar ও Teknaf অঞ্চলে রোহিঙ্গা শিবির নির্মাণের কারণে বিপুল পরিমাণ গাছ কাটা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন সড়ক নির্মাণে তিন হাজার গাছ কাটার পরিকল্পনার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রীকে বিকল্প নকশা বিবেচনার নির্দেশ দেওয়ার কথাও জানান।
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময় অল্প গভীরতায় পানি পাওয়া গেলেও এখন অনেক এলাকায় ৬০০–৭০০ ফুট গভীরে যেতে হচ্ছে। কৃষিকাজে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে ভবিষ্যতে ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।
এ প্রেক্ষাপটে সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচি কৃষি, পানি সংরক্ষণ এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
দুর্যোগ মোকাবিলায় গবেষণা ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন ইনস্টিটিউটটি জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করবে।
পাঠকের মন্তব্য