![]()
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য