![]()
Bangladesh উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে আগ্রহ প্রকাশ করেছে। Samarkand-এ উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী Jamshid Khodjayev-এর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশের অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury।
এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিতে সমরখন্দ সফর করছেন অর্থমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের কথা তুলে ধরে তিনি বাণিজ্য, যোগাযোগ, কর্মসংস্থান, পর্যটন, সংস্কৃতি ও গণযোগাযোগ খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।
অর্থমন্ত্রী বিশেষভাবে ঢাকা-তাসখন্দ রুটে Uzbekistan Airways-এর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশে উজবেকিস্তানের কূটনৈতিক মিশন খোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের জন্য উজবেকিস্তানের বাজারে সহজ প্রবেশাধিকার চাওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধও জানানো হয়।
অর্থমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট Shavkat Mirziyoyev-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে অপেক্ষমাণ চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।
তিনি বাংলাদেশের বস্ত্র ও ওষুধ শিল্পের অগ্রগতির প্রশংসা করে জানান, সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ খতিয়ে দেখতে শিগগিরই একটি উজবেক ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
পাঠকের মন্তব্য