![]()
আসন্ন Secondary School Certificate Examination (এসএসসি) ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস ঠেকাতে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon।
আজ (সোমবার, ২০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রশ্নফাঁসের যেকোনো প্রচেষ্টা শনাক্ত করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের বিষয়ে তিনি জানান, ৬০ দিনের আগেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য খাতা মূল্যায়নে পর্যাপ্ত সময় নিশ্চিত করা হচ্ছে এবং পরীক্ষকের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না—কেউ দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও টিকতে পারবে না।
তিনি আরও জানান, পাবলিক পরীক্ষা আইন ১৯৮১ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, এগুলোর কোনো সরকারি স্বীকৃতি নেই এবং সরকারের কাছে এ সংক্রান্ত কোনো তালিকাও নেই।
খাতা মূল্যায়নের মান নিশ্চিত করতে পরীক্ষকদের কাজ যাচাই করা হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে এলোমেলো নমুনা পদ্ধতিতে পরীক্ষকদের কার্যক্রম পর্যালোচনা করা হবে।
পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বছর দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন।
পাঠকের মন্তব্য