![]()
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রাতারাতি কোচিং সেন্টার বন্ধ করা সম্ভব নয়, তবে এগুলোকে নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নত করেও কোচিং নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কারণে গত বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই এবার তা আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর থেকে নিয়মিত সময়েই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।
পাঠকের মন্তব্য