![]()
ল্যাবএইড ইনসুরটেকের সফট লঞ্চ: বীমা খাতে ডিজিটাল রূপান্তরের নতুন উদ্যোগ
রাজধানীতে আনুষ্ঠানিকভাবে সফট লঞ্চ হয়েছে Labaid InsureTech Company Limited-এর ডিজিটাল-ফার্স্ট বীমা প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি প্রযুক্তিনির্ভর সহজ ও সাশ্রয়ী বীমা সেবা সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা ও বিভিন্ন খাতের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
নতুন এই অ্যাপে ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্মেই স্বাস্থ্য, জীবন, মোটর, ট্রাভেল, সম্পদ ও কৃষি বীমাসহ বিভিন্ন সেবা পাবেন। পাশাপাশি থাকবে অনলাইন ক্লেইম সাবমিশন, দ্রুত নিষ্পত্তি, রিয়েল-টাইম ট্র্যাকিং, ই-কেওয়াইসি, এআই-ভিত্তিক কাস্টমার সাপোর্ট এবং ক্যাশলেস চিকিৎসা সুবিধা।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভবিষ্যতে মাইক্রো ও ইউসেজ-বেসড বীমা, গ্রুপ ইনস্যুরেন্স এবং এমবেডেড ইনস্যুরেন্স যুক্ত করা হবে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীও সহজে বীমা সুরক্ষার আওতায় আসতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের বীমা খাতে প্রযুক্তিনির্ভর আধুনিকতার দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করতে পারে এবং গ্রাহকদের আস্থা ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
পাঠকের মন্তব্য