![]()
ইরান যুদ্ধের প্রভাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল জ্বালানি তেলের দাম। ছবি: রয়টার্স
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ইতোমধ্যে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে এবং শেয়ারবাজারেও উত্থান দেখা গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৫৯ সেন্টে নেমে এসেছে।
পাঠকের মন্তব্য