![]()
জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল ওরফে ফাহিনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) তার দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ৩টা ১০ মিনিটের দিকে পুলিশি বেষ্টনীতে তাকে এজলাসে তোলা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহসীন উদ্দীন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করেন।
পাঠকের মন্তব্য