
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাধারণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
পাঠকের মন্তব্য