![]()
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসকদের প্রদত্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তাতে ইতিবাচক সাড়া দিচ্ছেন। তিনি সাংবাদিকদের সতর্ক করেন, চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কোনো গুজবে কান দেওয়া উচিত নয়।
ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, “উনি একজন রোগী। চিকিৎসার সব তথ্য প্রকাশ করা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয়।”
মেডিকেল বোর্ডের সূত্র জানায়, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যা কিছুটা ওঠানামা করছে। কিডনির কার্যকারিতা সামান্য বেড়েছে, হিমোগ্লোবিনের মাত্রা উন্নতি পেয়েছে এবং ফুসফুসের অবস্থা কিছুটা ভালো হয়েছে। তবে তিনি এখনও সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। শারীরিক অবস্থার কারণে বিদেশে উন্নত চিকিৎসার তারিখ কিছুটা পেছানো হয়েছে।
পাঠকের মন্তব্য