![]()
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আগামী শুক্রবার সারা দেশের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করবে বিএনপি।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দেশের সর্বস্তরের মানুষকে এসব দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য