• হোম > দেশজুড়ে > খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল বিএনপির দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল বিএনপির দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২০
  • ৭২

---

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আগামী শুক্রবার সারা দেশের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করবে বিএনপি।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দেশের সর্বস্তরের মানুষকে এসব দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7498 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 04:14:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh