![]()
ইবি রিপোর্ট
সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগরী বাদে দেশের অন্যান্য মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার অনুরোধ জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে নাশকতা, নৈরাজ্য সৃষ্টি এবং জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হবে।
এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তা সর্বাত্মকভাবে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
দলটির পূর্বঘোষিত এ কর্মসূচি ২৫ নভেম্বর ঢাকা মহানগরী ছাড়া দেশের অন্যান্য মহানগরীতে অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য