![]()
ইবি রিপোর্ট
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ইউনিট পাঠানোর ব্যবস্থা করা হয়।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।