![]()
ইবি রিপোর্ট
চার বছর ধরে সরকারি নথিতে ভুল পরিচয়ের বোঝা বহন করছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু। অবশেষে সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি গেজেটে নিজের সঠিক নাম ও ঠিকানা ফিরে পেয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই সাবেক খেলোয়াড়।মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার তাঁর পরিচয় সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম, বাবার নাম এবং ঠিকানা সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে জনমত গঠনে স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সহায়তা করাও ছিল দলটির অন্যতম লক্ষ্য। ভারতের বিভিন্ন শহরে দলটি ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলেছিল। এসব ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরির পাশাপাশি তহবিল সংগ্রহ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য। ইতিহাসে স্বাধীন বাংলা ফুটবল দল বিশেষ স্থান অর্জন করেছে।
প্রাণ গোবিন্দ কুন্ডু ছিলেন এই দলের একজন খেলোয়াড়। তবে বীর মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে তাঁর পরিচয় ভুলভাবে লেখা হয়েছিল। সেখানে তাঁর নাম উল্লেখ করা হয় ‘পবিন্দ কুন্ড’। বাবার নাম লেখা হয়েছিল ‘সুকুমার কুন্ড’। পাশাপাশি তাঁর ঠিকানাতেও ভুল ছিল।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটানো এই সাবেক ফুটবলার ২০২২ সাল থেকে নাম সংশোধনের আবেদন করে আসছিলেন। নিজের পরিচয়ের পক্ষে তিনি প্রয়োজনীয় কাগজপত্রও বিভিন্ন দপ্তরে জমা দেন। এর মধ্যে ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নথিপত্র এবং হলফনামা।
তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালেই বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে প্রতিবেদন দিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক ওই বছর তদন্ত শেষে মন্ত্রণালয়কে প্রতিবেদন পাঠান।
তদন্ত প্রতিবেদনে জানানো হয়, গেজেটে উল্লেখ করা ‘পবিন্দ কুন্ড’ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। অর্থাৎ তদন্তের মাধ্যমেই তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়েছিল। তারপরও গেজেট সংশোধনের প্রক্রিয়া দীর্ঘদিন সম্পন্ন হয়নি।
দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসের পর দেশে ফিরে আসেন প্রাণ গোবিন্দ কুন্ডু। জীবদ্দশায় মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে নিজের সঠিক নাম ও পরিচয় দেখে যাওয়ার প্রত্যাশা ছিল তাঁর। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নজরে আসে। পরে তাঁর হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে। এর ধারাবাহিকতায় সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
চার বছর আগে শুরু হওয়া নাম সংশোধনের আবেদন শেষ পর্যন্ত সরকারি স্বীকৃতি পেল। সংশোধিত গেজেটে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম, বাবার নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত হওয়ায় তাঁর পরিচয়সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটেছে।
চার বছর ধরে সরকারি নথিতে ভুল পরিচয়ের বোঝা বহন করছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু। অবশেষে সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি গেজেটে নিজের সঠিক নাম ও ঠিকানা ফিরে পেয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই সাবেক খেলোয়াড়।
মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার তাঁর পরিচয় সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম, বাবার নাম এবং ঠিকানা সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।