![]()
ইবি রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের দায়িত্বে তিনজনকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এনসিপির দাফতরিক ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নারী শক্তির আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতুকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংগঠনটির সদস্য সচিব হয়েছেন নুসরাত তাবাসসুম (এমপি)। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন করে জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে পরিবর্তন আনা হলো। তবে ঘোষণায় আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
পাঠকের মন্তব্য