
ইবি রিপোর্ট
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন।
এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৭৯ জনের। ফলে ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৯ শিশুর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মধ্যে মারা গেছে ৯৯ জন।