![]()
ই-বাংলাদেশ ডেস্ক
টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার (৫ জুলাই) তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ করছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ ইতোমধ্যে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাই নতুন করে অনুপ্রবেশের সম্ভাবনা মোকাবিলায় সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
পাঠকের মন্তব্য