![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী Li Qiang–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) অনুষ্ঠিতব্য এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, এসব চুক্তি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।
তিনি আরও জানান, বৈঠক শেষে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রতিনিধি দলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।
এদিকে আগামীকাল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট Xi Jinping–এর সঙ্গে বৈঠক করবেন। ঐতিহাসিক গ্রেট হলেই অনুষ্ঠিত হবে এই শীর্ষ বৈঠক।
মাহদী আমিন বলেন, দুই বৈঠকেই প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন। একই সঙ্গে সরকার আশা করছে, এসব আলোচনা ও সমঝোতা বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে।
চলবে…
পাঠকের মন্তব্য