![]()
বিদ্যুতের একটি প্রকল্পের অর্থ ব্যবহার করে প্রকল্প বহির্ভূতভাবে Dhaka Power Distribution Company Limited (DPDC)-এর কর্মকর্তাদের আবাসনের জন্য সুইমিং পুল ও জিমনেসিয়ামসহ বিলাসবহুল ‘টুইন টাওয়ার’ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী Iqbal Hasan Mahmud Tuku।
বৃহস্পতিবার রাজধানীর Osmani Memorial Auditorium-এ অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিদ্যুতের তার ভূগর্ভস্থ করার জন্য পূর্ববর্তী সরকারের আমলে ডিপিডিসির একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই প্রকল্পের অর্থের একটি অংশ ব্যবহার করে রাজধানীর Shahbagh এলাকায় কর্মকর্তাদের জন্য দুটি আবাসিক টুইন টাওয়ার নির্মাণ করা হচ্ছে, যেখানে সুইমিং পুল ও জিমনেসিয়ামের মতো সুযোগ-সুবিধাও রাখা হয়েছে।
তিনি আক্ষেপ করে বলেন, “যে প্রতিষ্ঠানটি নিজেই লোকসানি, তাদের কর্মকর্তাদের জন্য এ ধরনের বিলাসবহুল অবকাঠামো নির্মাণ কতটা যৌক্তিক, সেটি প্রশ্নসাপেক্ষ।”
প্রকল্পটির বর্তমান অগ্রগতির বিষয়ে মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে নির্মাণকাজ ৫০ থেকে ৬০ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। ফলে এখন প্রকল্পটি পুরোপুরি বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে।
তার ভাষায়, “এখন এসব নির্মাণ বন্ধ করাও যাচ্ছে না। কারণ, কোনো কোনো জায়গায় ৫০ শতাংশ টাকা খরচ হয়েছে, কোথাও ৬০ শতাংশ খরচ হয়েছে। নির্মাণ বন্ধ করে দিলে ইতোমধ্যে ব্যয় করা অর্থের কী হবে?”
মন্ত্রী ইঙ্গিত দেন, অতীতের বিভিন্ন প্রকল্পে ব্যয় ও অগ্রাধিকার নির্ধারণে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো বর্তমান সরকারের জন্য আর্থিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি বলেন, এসব বিষয়ে পর্যালোচনা করে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
পাঠকের মন্তব্য