![]()
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে প্রস্তুতি ও সমন্বয় নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী Tarique Rahman। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে আসন্ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা, সময়সূচি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়ন কার্যক্রমকে আরও বিস্তৃত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয় বলে জানা গেছে।
পাঠকের মন্তব্য