![]()
Bangladesh Nationalist Party নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম ১০০ দিন পার হয়েছে বড় রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে। তারেক রহমান-এর নেতৃত্বে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারকে রাজনৈতিক অচলাবস্থা, দুর্বল অর্থনীতি, আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ এবং সামাজিক বিভাজনের মতো জটিল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।
সরকারের শুরুটা ছিল বেশ চাপপূর্ণ। নির্বাচনি ইশতাহার বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি নতুন করে দেখা দেওয়া জ্বালানি সংকট এবং দেশজুড়ে হামের প্রাদুর্ভাবও প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।
এই সময়ে সামাজিক নিরাপত্তা খাতে সরকারের কিছু পদক্ষেপ ইতিবাচক হিসেবে দেখা হলেও, কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত সমালোচনারও জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, মাত্র ১০০ দিনে একটি পাঁচ বছর মেয়াদি সরকারের পূর্ণ মূল্যায়ন সম্ভব না হলেও, শুরুর দিকের পদক্ষেপগুলো সরকারের নীতিগত দিকনির্দেশনা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
তাদের মতে, সরকার একদিকে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করছে, অন্যদিকে দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে বিভিন্ন খাতে কাঠামোগত পরিবর্তনের উদ্যোগও নিয়েছে। তবে অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনো দৃশ্যমান অগ্রগতি সীমিত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
পাঠকের মন্তব্য