![]()
ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার ভোরে Paris-এর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকাল ৬টা ৫০ মিনিটে Turkish Airlines-এর একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। পথে Istanbul-এ ট্রানজিট নিয়ে তিনি প্যারিসে পৌঁছাবেন।
Hazrat Shahjalal International Airport সূত্র আরও জানায়, বিমানবন্দরে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। তবে তার এই সফরের উদ্দেশ্য বা বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ৮ আগস্ট ২০২৪ সালে। পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার ১ বছর ১৯২ দিনের দায়িত্বকাল শেষ হয়।
পাঠকের মন্তব্য