![]()
সরদার সাখাওয়াত হোসেন বকুল রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বুধবার কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ঘটনাটি তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। তার মতে, দেশের বর্তমান হাম সংক্রমণ পরিস্থিতির পেছনেও সেই অব্যবস্থাপনার প্রভাব রয়েছে।
কিশোরগঞ্জ সফরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, চিকিৎসাসেবা ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে সকালে তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
পাঠকের মন্তব্য