![]()
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, রাজধানীর অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসের প্রথম শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
আজ শনিবার (৯ মে) রাজধানীর মালিবাগে ‘ক্লিনিং ডে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকাকে একটি ‘ক্লিন সিটি’ বা পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। তবে শুধু সিটি করপোরেশনের পক্ষে এই কাজ সম্ভব নয়, এজন্য নগরবাসীর সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে প্রশাসক আরও বলেন, রাজধানীতে অনুমোদনহীনভাবে হকার বসানোর কারণে অনেক জায়গায় উচ্ছেদ অভিযান ব্যাহত হচ্ছে। অনুমোদিত স্থান ছাড়া কোথাও হকার বসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
পাঠকের মন্তব্য