![]()
দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, Mymensingh, Kishoreganj ও Sunamganj জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে তাদের জন্য আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, কয়েক দিন আগেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অধিবেশনের আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।
পাঠকের মন্তব্য