![]()
লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে রায়হান রাফী পরিচালিত সিনেমা “প্রেশার কুকার” প্রদর্শিত হয়েছে। উৎসবের অংশ হিসেবে বুধবার রাত ৮টায় সিনেমাটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক দর্শকদের সামনে প্রথমবারের মতো দেখানো হলো।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প, আধুনিক নির্মাণশৈলী এবং সমসাময়িক উপস্থাপনার কারণে সিনেমাটি নির্বাচিত করা হয়েছে। লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালকে বাংলা ভাষার চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।
নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, আন্তর্জাতিক এই প্রদর্শনী সিনেমাটির জন্য একটি বড় অর্জন। একই সঙ্গে তিনি জানান, সিনেমাটি ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে এবং আগামী সপ্তাহে উত্তর আমেরিকাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরীসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।