![]()
ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi আজ সোমবার সকালে Saint Petersburg-এ পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে জানায়, তিনি ভোরে সেখানে পৌঁছান এবং সফরের মূল উদ্দেশ্য হচ্ছে Vladimir Putin-এর সঙ্গে বৈঠক ও আলোচনা।
এর আগে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছিল, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সফরটি এমন সময় হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
পাঠকের মন্তব্য