![]()
সাংবাদিক দম্পতি Sagar Sarowar ও Meherun Runi হত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলায় নির্ধারিত দিনেও তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত শেষবারের মতো এই সময়সীমা নির্ধারণ করেন।
রোববার বিচারপতি Fatema Najib ও বিচারপতি Saiful Karim-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা তা জমা দিতে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে পূর্ণাঙ্গ তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় চান রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল Ruhul Quddus Kajal আদালতকে জানান, তদন্ত কর্মকর্তা প্রতিবেদন সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন বলে অবহিত করেছেন।
শুনানিতে রিটকারী আইনজীবী Shishir Monir ও Manzil Morshed তদন্ত কর্মকর্তাকে আদালতে তলবের আবেদন জানান। তবে আদালত জানান, টাস্কফোর্স কমিটি ইতোমধ্যে মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে।
অ্যাটর্নি জেনারেল এ সময় বলেন, আলোচিত এই মামলায় ১৩ বছরেও চার্জশিট দাখিল না হওয়া অত্যন্ত বেদনাদায়ক। অন্যদিকে রিটকারি আইনজীবীরা মাত্র তিন মাস সময় দেওয়ার অনুরোধ জানান।
সবশেষে আদালত শুনানি শেষে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে ছয় মাস সময় নির্ধারণ করেন এবং এটিকে “শেষ সুযোগ” হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবরও একই মামলার তদন্ত সম্পন্ন করতে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে ছয় মাস সময় দিয়েছিল হাইকোর্ট।
পাঠকের মন্তব্য