![]()
ইরান-সংশ্লিষ্ট প্রায় ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী Scott Bessent।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তেহরানের তহবিল গঠন, স্থানান্তর এবং দেশে ফিরিয়ে আনার সক্ষমতা ভেঙে দিতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে। এ লক্ষ্যে ইরান-সংশ্লিষ্ট একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এসব অর্থ জব্দ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ইরান ছদ্মবেশী প্রতিষ্ঠান ব্যবহার করছে এবং ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে। এই দুই পথই বন্ধ করতে সক্রিয়ভাবে কাজ করছে ওয়াশিংটন।
এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করেছে, যাতে সন্দেহজনক লেনদেন শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
Gulf News-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ ইরানের আর্থিক নেটওয়ার্ক দুর্বল করার বৃহত্তর কৌশলের অংশ, যা চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আরও জোরদার করা হচ্ছে।
পাঠকের মন্তব্য