![]()
পাকিস্তানের রাজধানী Islamabad-এ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Esmail Baghaei। Al Jazeera-এর খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
বাঘাই জানান, ইসলামাবাদ সফরে ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তান সরকারের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন এবং সেখানে পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠক মূলত যুক্তরাষ্ট্রের ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ বন্ধ এবং অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ।
তবে অন্যদিকে পাকিস্তানের একাধিক সরকারি সূত্র ইঙ্গিত দিয়েছে, এই সফর ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে, ইরানের প্রতিনিধিদলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বিশেষ দূত Steve Witkoff এবং Jared Kushner-কে আলোচনায় অংশ নিতে পাঠাচ্ছেন। তবে ভাইস প্রেসিডেন্ট JD Vance আপাতত সফরে যাচ্ছেন না; আলোচনায় অগ্রগতি হলে পরে যোগ দিতে পারেন।
এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Karoline Leavitt বলেন, ইরান সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র আশাবাদী যে এই আলোচনা ফলপ্রসূ হবে ও একটি সমঝোতার দিকে এগোবে।
পাঠকের মন্তব্য