![]()
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, পরীক্ষা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভাগীয় পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে।
উল্লেখ্য, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য