![]()
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সরকারি শূন্যপদ পূরণে ধাপে ধাপে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ৬ মাসে ২৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকেও শূন্যপদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৩ সালের শেষ পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক আরও ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।
সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মো. আব্দুল বারী।
পাঠকের মন্তব্য