![]()
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল-কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই অংশ নিচ্ছে।
মেহর নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আরাঘচি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং কূটনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি আরও বলেন, এসব অভিজ্ঞতার কারণে ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সম্পূর্ণ সক্ষমতা নিয়ে অবস্থান নেবে এবং প্রয়োজন হলে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে।
পাঠকের মন্তব্য