![]()
দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় আজ রোববার (৫ এপ্রিল) থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী Sardar Sakhawat Hossain।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।
সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি যেসব এলাকায় হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
নির্বাচিত জেলাগুলোর মধ্যে রয়েছে Barguna, Pabna, Chandpur, Chapainawabganj, Natore, Jashoreসহ মোট ১৮টি জেলা।
এছাড়া নির্দিষ্ট হটস্পট উপজেলার মধ্যে রয়েছে বরগুনা সদর, পাবনা সদর, চাঁদপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, নেত্রকোণা, ময়মনসিংহ সদর ও ত্রিশালসহ মোট ৩০টি উপজেলা ও পৌরসভা এলাকা।
টিকাদানের পাশাপাশি অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যারা আগে হামের টিকা নিয়েছে তারাও চাইলে এই বিশেষ কর্মসূচির আওতায় আবার টিকা নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য