![]()
জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প ধীরে ধীরে বন্ধ হচ্ছে, আর তেলের জন্য রাস্তায় লম্বা সারি দেখা যাচ্ছে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে প্রশ্ন করেন, “মন্ত্রী কি এই দীর্ঘ সারি দেখছেন না?”
সংসদে তিনি বলেন, “পাম্পগুলো ক্রমেই বন্ধ হচ্ছে, সিলেটের পাম্পও বন্ধ হয়েছে। সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে।”
এর জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “প্রতিটি পাম্পে প্রতিদিন যথাযথ পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু ইরানের ঘটনার পর বিক্রি হঠাৎ বেড়ে যাওয়ায় তেল দুই ঘণ্টার মধ্যে শেষ হচ্ছে। প্যানিক বায়িংয়ের কারণে লাইনে দাঁড়ানো দেখা যাচ্ছে। তবুও সাপ্লাই প্রতিদিন নিশ্চিত করা হচ্ছে।”
পাঠকের মন্তব্য