![]()
চট্টগ্রামের ফটিকছড়ি সফরে আগামী ২৫ এপ্রিল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী। তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মুঠোফোনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ফোন করে এ তথ্য নিশ্চিত করেন। ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী নির্ধারিত তারিখে বাবুনগর মাদ্রাসায় গিয়ে আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই সফরকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলাজুড়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।
সচেতন মহলের মতে, ফটিকছড়ি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এ সফর কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।
পাঠকের মন্তব্য