![]()
রাজস্ব বাড়াতে চলতি বছরের জুনের মধ্যেই দেশের সব ব্যাংককে ‘বাংলা কিউআর’ অ্যাপস ব্যবহারের নির্দেশ দিয়েছেন মোস্তাকুর রহমান।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এখন থেকে এ ধরনের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, খেলাপি ঋণ কমাতে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কঠোর যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা কিউআর চালুর মাধ্যমে নগদবিহীন লেনদেন বাড়বে এবং এতে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত জাতীয় কিউআর ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করা যায়, যা সম্পূর্ণ স্পর্শবিহীন প্রযুক্তি।
পাঠকের মন্তব্য