![]()
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলিকে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে। তারা কর্মচারী এবং আশেপাশের বাসিন্দাদের সতর্ক করে দ্রুত ওই এলাকা খালি করার আহ্বান জানিয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্ধারণ ও ট্র্যাকিংয়ের মূল উপাদান। তাই এই প্রতিষ্ঠানগুলো এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে, যদি কোনো ইরানি নেতা ‘লক্ষ্যভেদী হত্যাকাণ্ডের’ শিকার হন, তবে আগামীকাল, স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল, অ্যাপলসহ ১৫টিরও বেশি কোম্পানি লক্ষ্যবস্তু হতে পারে।
পাঠকের মন্তব্য