
আলি লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (SNSC) এর প্রভাবশালী সচিব। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এসএনএসসি সচিব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি’র প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছিলেন। ইরানি সংবাদমাধ্যমে তিনি সর্বোচ্চ নেতার উপদেষ্টার ভূমিকায়ও বর্ণিত।
তিনি ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন। ২০০৮–২০১২ সালে নীতিবাদী (প্রিন্সিপালিস্ট) উপদলের নেতা হলেও সাম্প্রতিক সময়ে তাকে ‘মধ্যপন্থী রক্ষণশীল’ হিসেবে দেখা হয়। স্পিকার হওয়ার আগে, ২০০৫–২০০৭ সালে তিনি ইরানের প্রধান পারমাণবিক আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার ভাই সাদেঘ লারিজানি ইসলামি প্রজাতন্ত্রের অন্য একজন প্রভাবশালী নেতা, যিনি ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর সভাপতিত্ব করেন, যা পার্লামেন্ট ও ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর মধ্যে চূড়ান্ত সালিশি সংস্থা হিসেবে কাজ করে।
পাঠকের মন্তব্য