![]()
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি হতে হবে, নয়তো তাকে ফেরত পাঠাতে চাইতে হবে। ঢাকার ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে তাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই।’
তিনি আরও জানান, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ নিয়ে নতুন করে বিদেশি নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই। তার ভাষায়, ‘র্যাব গত কয়েক মাসে যথেষ্ট উন্নতি করেছে। মানবাধিকার রক্ষায় সরকারের শতভাগ চেষ্টা রয়েছে।’
এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দিচ্ছে না।
ডিজেএফআই প্রসঙ্গে মন্তব্য
ডিজেএফআই (ডিফেন্স জয়েন্ট ফোর্স ইনিশিয়েটিভ) নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন—
‘ডিজেএফআইয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশেই আছে। জাতিসংঘের সুপারিশে এই সংস্থা বিলুপ্ত করার সুযোগ নেই।’
পাঠকের মন্তব্য