
অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলার পরও কর্মকর্তারা ব্যবসায়ীদের দাবিতে কর্ণপাত করেননি।
এ পরিস্থিতিতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বিদেশ থেকে পুরনো মোবাইল ফোন আমদানি করার সুযোগ বজায় রাখতে চাচ্ছেন।
বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা সাংবাদিকদের জানান, বিটিআরসি তাদের দাবি বিবেচনা করেনি। তবে তিনি বলেন, বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। ততক্ষণ পর্যন্ত পুরনো হ্যান্ডসেট ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
শামিম মোল্লা বলেন, “আপনারা কাল পর্যন্ত শান্ত থাকুন। আমাদের চোখের পানির দাম তারা দেয়নি। আগামীকালের মিটিং পর্যন্ত শান্ত থাকুন।”
অন্যদিকে, সরকার জানিয়েছে, দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে মোবাইল ফোন বাজারে প্রবেশ করাচ্ছেন ব্যবসায়ীরা। এ কারণে বিটিআরসি অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
পাঠকের মন্তব্য