![]()
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
আজ সোমবার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনটিতে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখযোগ্য যে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠকের মন্তব্য