![]()
বিএনপি সরকারের ওপর চাপ প্রয়োগ না করে শুধু ভিন্নমতের জায়গায় ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক ও দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়। বিএনপি সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি না করে ভিন্নমতের জায়গাগুলোয় ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে—এটাকেই ঐকমত্যে পৌঁছানোর একটি সভ্য ও গণতান্ত্রিক পন্থা হিসেবে দেখে দলটি।
পাঠকের মন্তব্য