![]()
ইবি রিপোর্ট
সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার (৮ নভেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ৫ হাজার ৪০২ দশমিক ৬৯ পয়েন্টে নেমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিন শেষে এক্সচেঞ্জে মোট ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১৭ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ১৪৪টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৪৬০টি।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ ১০ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ২ হাজার ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।
দিনটিতে ১২২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। কমেছে ২০০টির। বাকি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল।