![]()
ইবি রিপোর্ট
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ভবিষ্যৎ কার্যক্রম কেমন হওয়া উচিত, সংগঠনটির কাছে সদস্যদের প্রত্যাশাই বা কী—এসব বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ‘আগামীর ই-ক্যাব ভাবনা’ শীর্ষক এ সভায় সদস্যদের খোলামেলাভাবে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। আসন্ন ই-ক্যাব নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীম সভায় উপস্থিত থাকবেন।
আজ ২৮ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার ধানমন্ডির রাংকস ফিউচার স্কয়ারে অবস্থিত জেন রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের আমন্ত্রণবার্তায় ই-ক্যাবের ভবিষ্যৎ নিয়ে সদস্যদের চিন্তা, প্রত্যাশা ও মতামত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আলোচনার মূল বিষয় সংগঠনটির আগামী দিনের ভাবনা। সদস্যরা কেমন ই-ক্যাব দেখতে চান এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে তাঁদের প্রত্যাশা কী, তা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
সভায় উপস্থিত থাকবেন ই-ক্যাবের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীম। তিনি লাইফপ্লাস ও ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিএসইআর-এর চেয়ারম্যান।
পাঠকের মন্তব্য