• হোম > জাতীয় | বাংলাদেশ | বাণিজ্য > ‘আগামীর ই-ক্যাব ভাবনা’ সভা আজ সন্ধ্যায়

‘আগামীর ই-ক্যাব ভাবনা’ সভা আজ সন্ধ্যায়

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৯:১৮
  • ৩৩

---

ইবি রিপোর্ট

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ভবিষ্যৎ কার্যক্রম কেমন হওয়া উচিত, সংগঠনটির কাছে সদস্যদের প্রত্যাশাই বা কী—এসব বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ‘আগামীর ই-ক্যাব ভাবনা’ শীর্ষক এ সভায় সদস্যদের খোলামেলাভাবে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। আসন্ন ই-ক্যাব নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীম সভায় উপস্থিত থাকবেন।

আজ ২৮ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার ধানমন্ডির রাংকস ফিউচার স্কয়ারে অবস্থিত জেন রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হবে। আয়োজকদের আমন্ত্রণবার্তায় ই-ক্যাবের ভবিষ্যৎ নিয়ে সদস্যদের চিন্তা, প্রত্যাশা ও মতামত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলোচনার মূল বিষয় সংগঠনটির আগামী দিনের ভাবনা। সদস্যরা কেমন ই-ক্যাব দেখতে চান এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে তাঁদের প্রত্যাশা কী, তা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।

সভায় উপস্থিত থাকবেন ই-ক্যাবের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীম। তিনি লাইফপ্লাস ও ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিএসইআর-এর চেয়ারম্যান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20574 ,   Print Date & Time: Wednesday, 28 October 2026, 11:33:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh