![]()
ইবি রিপোর্ট
যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ মোট ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি করেছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ গম ইতোমধ্যে দেশে এসেছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বুধবার (২১ অক্টোবর) দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশের কেনা গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এ গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এ চালান দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে।
বাংলাদেশের জন্য কেনা মোট ২ লাখ ২০ হাজার টন গমের মধ্যে এখনো প্রায় ৪৫ হাজার টন দেশে পৌঁছানো বাকি রয়েছে। বাকি গমের চালান কখন আসবে, সে বিষয়ে দূতাবাসের পোস্টে বিস্তারিত জানানো হয়নি।