• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৩:৫৯
  • ২৭

---

ইবি রিপোর্ট

যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ মোট ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি করেছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ গম ইতোমধ্যে দেশে এসেছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বুধবার (২১ অক্টোবর) দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশের কেনা গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এ গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এ চালান দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে।

বাংলাদেশের জন্য কেনা মোট ২ লাখ ২০ হাজার টন গমের মধ্যে এখনো প্রায় ৪৫ হাজার টন দেশে পৌঁছানো বাকি রয়েছে। বাকি গমের চালান কখন আসবে, সে বিষয়ে দূতাবাসের পোস্টে বিস্তারিত জানানো হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20119 ,   Print Date & Time: Thursday, 22 October 2026, 09:36:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh