
ইবি রিপোর্ট
জাপানি নান্দনিকতা ও আতিথিয়তার অনুপ্রেরণায় খাঁটি বাঙালি স্বাদের ঐতিহ্য নিয়ে ঢাকার মিরপুর ১০-এ যাত্রা শুরু করেছে ‘কুল সামুরাই জাপান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মিরপুর ১০-এর বিআরটিএ রোডে বিআরটিএ মসজিদের পশ্চিম পাশে মনোরম পরিবেশে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লাক্সারিয়াস ডেকোরেশনে সাজানো কুল সামুরাই জাপান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে গ্রাহকদের জন্য তৈরি করেছে ভিন্নধর্মী পরিবেশ। জাপানি ঐতিহ্য ও দেশি ঐতিহ্যের সমন্বয়ে তৈরি খাবারের মাধ্যমে নতুন স্বাদ ও আনন্দ দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হুদা (রোজেন) জাপান ও থাইল্যান্ডে দীর্ঘ ৩০ বছরের ফুট বিজনেসের অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর সেই অভিজ্ঞতার আলোকে জাপানি ঐতিহ্য এবং দেশি ঐতিহ্যের সংমিশ্রণে কুল সামুরাইয়ের খাবারের আয়োজন করা হয়েছে।
শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান (অব.), ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক (অব.), গৌতম সাহ এবং শেখ এহসানুল হাবীব সুইট।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুল সামুরাই জাপান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের চেয়ারম্যান ও অনুষ্ঠানের হোস্ট মোহাম্মদ আমিরুল হুদা (রোজেন), জাপানি কো-অর্ডিনেটর ইয়োশিহিদে ওহাটা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জাপানি নান্দনিকতা, আতিথিয়তা এবং দেশীয় স্বাদের সমন্বয়ের মাধ্যমে কুল সামুরাই জাপান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে মিরপুরের খাবারপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে।